হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভার্চুয়াল রিয়ালিটির অভিজ্ঞতা অর্জন
Main Content
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বর্ণিল আয়োজনে বর্ষবরণ ১৪৩৩
বাঙালির সর্বজনীন ও অসাম্প্রদায়িক সাংস্কৃতিক উৎসব পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচী গ্রহণ করা হয়েছে । পুরাতন বছরের সকল ক্লান্তি ও গ্লানি মুছে দিয়ে নতুন উদ্দীপনায় এগিয়ে যাওয়ার প্রত্যয়ে এবারের আয়োজনে থাকছে:
- মঙ্গল শোভাযাত্রা: সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে ঢাক-ঢোল ও বর্ণিল লোকজ প্রতীকের সমন্বয়ে মঙ্গল শোভাযাত্রা বের করা হবে ।
- সাংস্কৃতিক অনুষ্ঠান: বিশ্ববিদ্যালয় মিলনায়তনে শিক্ষার্থীদের অংশগ্রহণে লোকসংগীত, নৃত্য ও আবৃত্তির মাধ্যমে বাংলার ঐতিহ্যকে তুলে ধরা হবে ।
- আলোচনা সভা: বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য মহোদয়ের সভাপতিত্বে বাংলা নববর্ষের তাৎপর্য ও গুরুত্ব নিয়ে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হবে ।
- ঐতিহ্যবাহী খাবার: মধ্যাহ্নে শিক্ষক-শিক্ষার্থীদের জন্য ঐতিহ্যবাহী বাঙালি খাবারের বিশেষ আয়োজন থাকবে ।